সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কানে হেডফোন লাগিয়ে রেললাইন অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

কানে হেডফোন লাগিয়ে রেললাইন অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ইমরান মণ্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনটি পাবনার ঢালারচর স্টেশন থেকে ঈশ্বরদী বাইপাস হয়ে রাজশাহী যাচ্ছিল।

নিহত ইমরান মণ্ডল দাশুড়িয়ার কালিকাপুর সরদারপাড়ার মৃত ইউনুস মণ্ডলের ছেলে। তিনি পাবনার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থনীতি বিষয়ে লেখাপড়া শেষ করেছিলেন।

আজ শুক্রবার দুপুরে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজেদুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ‘ইমরান মণ্ডল কানে মোবাইলের হেডফোন লাগিয়ে রেললাইন অতিক্রম করার সময় অসাবধানতায় সে ট্রেনে কাটা পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছে ইমরান মণ্ডলকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেল পুলিশ হেফাজতে নেওয়া হয়।’

ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।