সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের পিতার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের পিতার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ শাহআলম এর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় কাউখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে শোকসভায় প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসালম পান্নু, কাউখালী বার্তা পত্রিকার সম্পাদক হাসান হাফিজুর রহমান বাদল, সাংবাদিক মাছুম বিল্লাহ, ওমর ফারুক, এ.জেড.এম ছায়ফুল্লাহ মনিরসহ মরহুমের বড় ছেলে সৈয়দ জিয়াউল হক ও ছোট ছেলে এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ । দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন। সকলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।