সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীর চিরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাংচুর ও সর্মথকদের হামলা করায় প্রতিবাদ সভা | চ্যানেল খুলনা

কাউখালীর চিরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাংচুর ও সর্মথকদের হামলা করায় প্রতিবাদ সভা

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি নির্বাচনে নৌকার মার্কার অফিস ভাংচুর ও সর্মথকদের উপর হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় চিরাপাড়ায় নৌকার নির্বাচনী অফিসের সম্মুখে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সভায় চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাগীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুস শহীদ, সহ সভাপতি ও চিরাপাড়া ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদ খান খোকন, সহ সভাপতি কামরুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাদী শাহীন রেবেকা চৈতী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারন সম্পাদক পলাশ সিকদার, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রাকিব উদ্দীন পাবেল প্রমুখ। এসময় আওয়ামীলীগ এর সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার। সভায় বক্তারা নৌকার অফিস ভাংচুর, সমর্থকদের উপর হামলার তীব্র নিন্দা জানান ও দ্রুত বাকী আসামীদের গ্রেফতারের দাবী জানান। এসময় উপস্থিত সকলকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৮ নভেম্বর পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকনকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আহবান জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।