সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত | চ্যানেল খুলনা

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। এ উপলক্ষে আজ শনিবার সকালে ৩১ বার তোপধ্বনী শেষে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাউখালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

পরে সকাল ৮ টায় কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা ও ওসি বনি আমিন । এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মাধ্যমে রয়েছে ক্রীড়া প্রতিযোগীতা বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।