সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে মুক্তিযোদ্ধাদের নিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

কাউখালীতে মুক্তিযোদ্ধাদের নিন্দা ও প্রতিবাদ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওহায়িদা খানম ও তার বাবা জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হওয়ায় দ্রুত বিচারের দাবীতে উপজেলা পরিষদ চত্ত্বরে আজ মঙ্গলবার সকালে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত নিন্দা ও প্রতিবাদ সভা কর্মসূচীতে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহাজান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন।

বক্তারা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সরকারী কর্মকর্তাদের নিরাপত্তার জোর দাবী জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।