সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত চিঠি শিক্ষার্থীদের হাতে পৌছে দেওয়া হল | চ্যানেল খুলনা

কাউখালীতে বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত চিঠি শিক্ষার্থীদের হাতে পৌছে দেওয়া হল

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মুজিবশতবর্ষ কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা চিঠি শিক্ষার্থীদের কাছে তুলে দিয়েছেন তথ্য ব্যাংকার হিসাবে পরিচিত সমাজ সেবক আঃ লতিফ খসরু। এলাকার মানুষের কাছে তিনি তথ্য ব্যাংকার হিসাবে পরিচিত। কাউখালী উপজেলার সদরে রয়েছে তার একটি ছোট্ট পরিসরে সংগ্রহশালা। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৯ সালের ১৬ই এপ্রিল নিজ হাতে লেখা তার সহধর্মিনী ফজিলাতুননেছা কে লেখা দূর্লভ চিঠি ও ১৯৬৯সালে জাতির জনকের নিজ হাতে লেখা তৎকালীন ইতালী প্রবাসী কন্যা শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) কে লেখা দুর্লভ দুটি চিঠির (ফটোকপি) মঙ্গলবার উপজেলার শিক্ষার্থীদের হাতে তুলে দেন। আঃ লতিফ খসরু স্বপ্রনোদিত হয়ে জাতির জনকের হাতের লেখা চিঠি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিতরন করছেন। উদ্দ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, তরুন প্রজন্ম যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে দেখেননি তাদের কাছে এই পত্রটি পৌছে দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও তারা জানতে ও বুঝতে পারবে জাতির জনককে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।