সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে ফোন করার সাথে সাথে করোনা রোগীর বাড়ী পৌছে গেলো অক্সিজেন | চ্যানেল খুলনা

কাউখালীতে ফোন করার সাথে সাথে করোনা রোগীর বাড়ী পৌছে গেলো অক্সিজেন

পিরোজপুরের কাউখালীতে ফোন করার সাথে সাথে করোনা রোগীর জন্য পৌছে গেলো অক্সিজেন। গতকাল শনিবার কাউখালী উপজেলার দ্বীপ বেষ্টিত এলাকা ১ নং সয়না রগুনাথপুর ইউনিয়নের ডা. গৌরঙ্গ লাল মিস্ত্রী করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকস্ট বেড়ে গেলে তার ছেলে গৌতম মিস্ত্রি শনিবার বিকালে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন কে মুঠোফোনে কল করলে ভাইস চেয়ারম্যান সুমন রেড ক্রিসেন্টের কর্মীদের জরুরী ভাবে ট্রলার যোগে উক্ত করোনা রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে দ্রুত যাওয়ার নির্দেশ দেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর ইউনিট এর সেচ্ছাসেবক বাবু ও সাকিল তাৎক্ষনিক ভাবে উক্ত মুমূর্ষ করোনা রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন লাগিয়ে দিলে কিছুক্ষনের মধ্যে রোগী শ্বাসকস্ট কমে যায়। করোনা আক্রান্ত ডা. গৌরঙ্গ লাল মিস্ত্রীর ছেলে গৌতম মিস্ত্রি আজ রবিবার তার নিজ ফেইসবুক আইডিতে লিখেন ভাইস চেয়ারম্যান কে ফোন দিলে জরুরী ভাবে অক্সিজেন বাড়ী পাঠিয়ে দেওয়ায় তাকে আন্তারিক ভাবে ধন্যবাদ জানান এবং সবসময় যেন এভাবে মানুষের পাশে থাকতে পারেন। কারও যদি মহামারি করোনা কালীন সময়ে অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমনের সাথে যোগাযোগ করুন ০১৭১৫৯৫১৮১৩।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।