সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, করোনার টিকার ফ্রি রেজিষ্ট্রেশন, উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন, গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণ, আবাসনে ফলদ বৃক্ষ রোপন ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ওসি মোঃ বনি আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সমাজ সেবক আঃ লতিফ খসরুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।