সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার | চ্যানেল খুলনা

কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে সোমবার বিকেলে উপজেলার উজিয়ালখান গ্রাম (মাহমুদ ট্রেডার্স) এর সম্মূখ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। এরা হলো উপজেলার আসপদ্দি গ্রামের মলিন ঢালী এর ছেলে অভিজিৎ ঢালী (২৫) ও একই উপজেলার কুমিয়ান গ্রামের মৃত: শাহজাহান হাওলাদার এর ছেলে মোঃ সাগর হোসেন (২৩)। এদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করে আসামীদেরকে কাউখালী থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।