সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে দিন দিন ডায়রিয়ার রোগী বাড়ছে | চ্যানেল খুলনা

কাউখালীতে দিন দিন ডায়রিয়ার রোগী বাড়ছে

পিরোজপুরে কাউখালীতে ডায়রিয়ার আক্রান্ত সংখ্যা বাড়ছে। তীব্র গরমের কারণে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া আক্রান্ত বেশি হচ্ছে। বুধবার (২৪মে) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ৮ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডায়রিয়া রোগী ভর্তি আছে। গত এক সপ্তাহে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪০ রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে। ডায়রিয়া ভর্তি রিনা খান ও শিমুল বেগম জানান, আমরা ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, হাসপাতাল থেকে আমাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে, দুই একটা ওষুধ বাহির থেকে কিনতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন জানান, আমরা ডায়রিয়া রোগীদের আলাদাভাবে খোঁজখবর নিচ্ছি ও যত্ন সহকারে চিকিৎসা সেবা দিচ্ছে।এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা জানান, তীব্র গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ায় আক্রান্ত মানুষ বেশি হচ্ছে। বাহিরে বাসি ও পচা খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। বাথরুম থেকে বের হয়ে সাবান দিয়ে হাত ধুইতে হবে। বেশি করে বিশুদ্ধ পানি খেতে হবে। ঘরে বসে প্রাথমিক চিকিৎসা নেওয়া যেতে পারে। তবে বেশি গুরুতর হলে হাসপাতালে আসার জন্য পরামর্শ দেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।