সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে টর্নেডো শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত, গাছ পালা উপড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি | চ্যানেল খুলনা

কাউখালীতে টর্নেডো শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত, গাছ পালা উপড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে টর্নেডোর ছোবলে শতাধিক ঘরবাড়ী বিধ্বস্তসহ বিপুল সংখ্যক গাছ পালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার রাতে হঠাৎ টর্নেডোর ছোবলে উপজেলা সর্বত্রই ব্যাপক ক্ষতি সাধিত হলেও সয়না, কেউন্দিয়া, আমড়াজুড়ি, দাসেরকাঠি ও দক্ষিন বাজার এলাকা লন্ড ভন্ড হয়েগেছে। বিদ্যুতে খুটি উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরিপোর্ট লেখার কিছুক্ষন আগে (বেলা ৩-৪০ মিনিটে) উপজেলা সদরে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হলেও গোটা উপজেলাই বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি গরু আহত হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান এখনো নিরুপন করা সম্ভব হয়নি। বুধবার দিন ভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ টর্নেডো আঘাত হানে কাউখালীসহ পিরোজপুর জেলার সর্বত্রই। সব চেয়ে বেশি আঘাত হানে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া,আমড়াজুড়ি, দাসেরকাঠি এলাকায় ওই এলাকার বেশির ভাগ গাছপালা পড়ে গেছে বিধ্বস্ত হয়ে শতাধিক ঘরবাড়ী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা জানান এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি। সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা নিরুপনের কাজ করছেন। বিদ্যুতের যে পরিমান ক্ষতি হয়েছে তাতে মেরামত করতে কত সময় লাগবে তা এখনো বলা যাচ্ছে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।