সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী | চ্যানেল খুলনা

কাউখালীতে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক মাদ্রাসা ছাত্রী। জানা গেছে, শুক্রবার বিকালে (১২ মে) কাউখালী উপজেলার চিড়াপাড়া গুচ্ছ গ্রামের হারুন সরদারের মাদ্রাসা পড়ুয়া মেয়ে সাদিয়ার (১৩) বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এই সংবাদ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানতে পেরে ওই মেয়ের বাড়িতে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে নিয়ে মেয়ের বাড়িতে হাজির হন। তাদের উপস্থিতিতে টের পেয়ে ছেলেপক্ষ পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিক সতর্কতার মাধ্যমে চেয়ারম্যানের জিম্মায় রেখে বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয়। এবং বাল্যবিবাহের আইন সম্পর্কে ধারণা দেন। মেয়ের অভিভাবক বলেন, আমাদের ভুল হয়ে গেছে । মেয়ের ১৮ বছর না হলে আমরা মেয়েকে বিবাহ দিব না।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।