সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা মোকাবিলায় তামিমের ‘বড় অংকের দান’ | চ্যানেল খুলনা

করোনা মোকাবিলায় তামিমের ‘বড় অংকের দান’

চ্যানেল খুলনা ডেস্কঃ  কয়েকদিন আগে নিজেদের বেতনের অর্ধেক করোনা তহবিলে দেন জাতীয় দলের ২৭ ক্রিকেটার। এবার কাউকে কিছু না জানিয়ে অনেকটা গোপনেই বড় অংকের অর্থ দান করলেন তামিম ইকবাল।

শনিবার (১১ এপ্রিল) এই খবরটি প্রকাশ করেছে দাতব্য সংস্থা ‘ফুটস্টেপস’। তারা জানিয়েছে, বিশাল অংকের দানই করেছেন এই ওপেনার। তবে যেহেতু গোপন দান, টাকার অংক জানানো হয়নি।
করোনার বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। ফলে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।

সমাজের বিত্তশালীদের মধ্যে অনেকে এগিয়ে আসছেন এই দুঃসময়ে। ক্রিকেটাররাও দলগত এবং ব্যক্তিগত উদ্যোগে বিপদগ্রস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করছেন।

এর আগে তামিমের উদ্যোগেই জাতীয় দলের ক্রিকেটাররা একত্রিত হয়ে তাদের এক মাসের বেতনের ৫০ ভাগ দান করে দেয়ার সিদ্ধান্ত নেন। এতে উঠেছে ২৬ লাখ টাকা।

এবার তামিম ব্যক্তিগতভাবে বড় অংকের সাহায্য দিলেন দাতব্য সংস্থায়। ‘ফুটস্টেপস’ জাতীয় দলের ওপেনারের এমন মহৎ কাজে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘আমাদের কোভিড-১৯ পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের জন্য ব্যাপক অনুদান দেয়ায় বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই।’

‘তামিম আমাদের মিশনে যোগ দিয়েছেন এবং আপনিও আমাদের যতটা সম্ভব সংগ্রামী পরিবারগুলিতে পৌঁছাতে এবং তাদের এই মহামারি থেকে বাঁচতে সহায়তা করতে পারেন।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।