সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা উপসর্গ নিয়ে তালা বাজার’র বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু | চ্যানেল খুলনা

করোনা উপসর্গ নিয়ে তালা বাজার’র বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু

তালা প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তালা বাজার’র বিশিষ্ট হার্ডওয়ার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলামে মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ’র আই.সি.ইউ বিভাগের লাইফ সাপোর্টে তাঁর মৃত্যু হয়। গাজী শহিদুল ইসলাম (৬০) তালা সদরের মাঝিয়াড়া গ্রামের মৃত আব্দুর রহমান’র ছেলে ও তালা বাজার’র বিশিষ্ট হার্ডওয়ার ব্যবসায়ী।
মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, নিউমোনিয়া সহ শারীরিক নানান অসুখে আক্রান্ত হয়ে গাজী শহিদুল ইসলাম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখানে ৩দিন চিকিৎসাধিন থাকাবস্থায় শনিবার ভোরে তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ মে বৃহস্পতিবার সকালে গাজী শহিদুল ইসলাম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত চার টার দিকে তিনি মারা যান।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার জানান, করোনা উপসর্গে মারা যাওয়া শহিদুল ইসলামের শারীরিক নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ইতোমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে, পরীক্ষার রিপোর্ট এখনও (এরিপোর্ট লেখাকালে) পাওয়া না গেলেও দ্রুত পাওয়া যাবে বলে তিনি জানান।

এদিকে, মরহুম গাজী শহিদুল ইসলাম’র মৃতদেহ ইসলামি ফাউন্ডেন’র তত্ত্বাবধানে মাঝিয়াড়া গ্রামের বাড়িতে শনিবার দুপুরে আনা হয়। এখানে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল’র নেতৃত্বে পুলিশ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।
মরহুম গাজী শহিদুল ইসলাম তালা উপজেলা বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। তার মৃত্যুতে মাঝিয়াড়া গ্রামে সহ তালা বাজারের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।