সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফনে সাংবাদিক শফিকুল ইসলামের সুরক্ষা সামগ্রী প্রদান | চ্যানেল খুলনা

করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফনে সাংবাদিক শফিকুল ইসলামের সুরক্ষা সামগ্রী প্রদান

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতি করোনা ভাইরাসে গোটাবিশ্ব আজ থমকে গেছে। বাড়ছে মৃত্যুর মিছিল প্রতিদিন সারাবিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে চিরচেনা মুখগুলো । বাংলাদেশেও দিন দিন বাড়ছে সংক্রামন সেই সাথে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২২ জন মোট মৃত্যু ৬৭২ জন। দুঃখ জনক হলেও সত্য ইচ্ছা থাকা সত্তেও মৃতব্যক্তির শেষ কাজে থাকতে পারছেনা এমন কি দেখতেও পারছেনা  মা-বাবা, ভাই- বোন ও আত্বীয় স্বজন। মৃত ব্যক্তির শেষ কাজ যথাযত নিয়মে পালন করার নিমিত্বে সাংবাদিক শফিকুল ইসলামের এই প্রচেষ্টা।
খুলনা ফুলতলা উপজেলার ৪ ইউনিয়েনের জন্য সম্ভাব্য করোনা আক্রান্ত বা উপস্বর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন বা সতকারে নিয়োজিত ব্যক্তির সুরক্ষা নিশ্চত করতে ৪০০ সার্জিক্যাল মাস্ক, ৪০০ হ্যান্ড গ্লাভস এবং প্রতি ইউনিয়নের জন্য ৭টি করে মোট ২৮টি পিপিইসহ সর্বমোট ৫০ হাজার ২০০ টাকার সুরক্ষা সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে তুলে দেন। উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিল ফুলতলা প্রেসক্লাব।
এসয়ে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পারভিন সুলতানা, উপজেলার ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফ মুহাম্মদ শিপলু ভূইয়া, জামিরা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফুলতলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।