সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা আক্রান্ত নার্সের পরিবারের পাশে খুলনা সাংবাদিক ইউনিয়ন | চ্যানেল খুলনা

করোনা আক্রান্ত নার্সের পরিবারের পাশে খুলনা সাংবাদিক ইউনিয়ন

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স ও নার্সি সুপারভাইজার শিলার রানীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এসময় ইউনিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত তিন দিন ধরে স্বাধীনতা নার্সেস পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সভাপতি শিলা দাসের বাড়িতে করোনার অজুহাত দেখিয়ে অবরুদ্ধ বা লকডাউন করে দেয় এলাকার কতিপয় অতি উৎসাহীরা। বাড়িতে মেডিকেল পড়ুয়া মেয়ে একা থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে মানবেতর জীবন-যাপন করেন।

সংবাদ পেয়ে আজ ১লা মে শুক্রবার বেলা ১১টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ইউনিয়নের যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, সদস্য সুনীল দাস ও এস এম কামাল হোসেনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। এসময়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হকের সহযোগিতায় লকডাউন প্রত্যাহার করে নার্স শিলার মেয়ের হাতে ইউনিয়ন এর পক্ষ হতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।