সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনার সংক্রমণ রুখতে পারে সঠিক সময়ে দাঁত ব্রাশ! | চ্যানেল খুলনা

করোনার সংক্রমণ রুখতে পারে সঠিক সময়ে দাঁত ব্রাশ!

Mandatory Credit: Photo by Garo/Phanie/REX (3669290ay) Model released - Woman brushing her teeth. Various

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যেমন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। করোনা দূর করার উপাদান টুথপেস্টেও রয়েছে। মুখ ভাইরাসমুক্ত রাখতে টুথপেস্ট কার্যকরী। যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির দন্তরোগ বিভাগের ইমেরিটাস প্রফেসর মার্টিন অ্যাডি এসব কথা বলেন।

তিনি বলেন, মুখে করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে এবং মুখে এই ভাইরাস থাকলে তা ধ্বংস করতে কাজ করে টুথপেস্ট। ব্রাশ করার কয়েক ঘণ্টা আগে করোনাভাইরাস মুখে লেগে গেলে তা দূর হয়ে যাবে টুথপেস্টের প্রভাবে। একইভাবে ব্রাশ করার পরেও সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।
এ কারণে বাড়ি থেকে বের হওয়ার আগে এবং ফিরে এসেই ব্রাশ করার কথা বলেছেন তিনি। তার মতে, ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত করোনা সংক্রমণ থেকে বাঁচা যায়। একইভাবে ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা আগে ভাইরাসটি মুখে লাগলেও ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ড্রপলেট আকারে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনকে সংক্রমিত করে। সে কারণে ব্রাশ করার পাশাপাশি হাত ও মুখমণ্ডল পরিষ্কার রাখলেই ভাইরাসটি দূরে রাখা সম্ভব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

অক্টোবরে ১১ দিনে ডেঙ্গুতে ৬২ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

আরও ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।