সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনর দ্বিতীয় ধাপ মোকাবেলায় কেএমপি’র জনসচেতনতামূলক কার্যক্রম পালন | চ্যানেল খুলনা

করোনর দ্বিতীয় ধাপ মোকাবেলায় কেএমপি’র জনসচেতনতামূলক কার্যক্রম পালন

কোভিভ-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য রবিবার (২১ মার্চ) সকালে নগরীর শিববাড়ি মোড়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ-সময় কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেওয়া-সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টীকার লাগিয়ে দেন। কেএমপি’র কমিশনার যাত্রী, চালক, হেলপার সহ সকল নগরবাসীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও, কেএমপি’র ৮ টি থানার বিভিন্ন স্থানে একযোগে অত্র কার্যক্রম পালন করা হয়।

উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশং ফোরাম’র সভাপতি ডা: একেএম কামরুল ইসলাম-সহ কেএমপি’র উধ্বর্তন পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কাউন্সিলরসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, নারী নেত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।