সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কঠোর বিধিনিষেধ শেষের আগেই চিরচেনা রূপে রাজধানী | চ্যানেল খুলনা

কঠোর বিধিনিষেধ শেষের আগেই চিরচেনা রূপে রাজধানী

করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার আগেই চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। আজ সোমবার (২৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিক সময়ের মতো মানুষকে চলতে দেখা গেছে। এ ছাড়া প্রায় প্রতিটি সড়কেই যানজট লক্ষ্য করা গেছে।
সোমবার সকালে রাজধানীর টেকনিক্যাল মোড়, আসাদগেট, শুক্রাবাদ, ধানমন্ডি রাসেল স্কয়ার, কলাবাগান ও পান্থপথ সিগন্যাল এলাকা ঘুরে সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশার আধিক্য দেখা যায়। অন্যদিকে সব সড়কেই গাড়ির চাপ বেশি থাকায় প্রতিটি সিগন্যালেই যানজটের মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে।

চলমান বিধিনিষেধের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত হলেও সড়কে তার কোনো প্রভাব দেখা যায়নি। গত কয়েকদিনে লোকজনকে মুভমেন্ট পাস নিয়ে চলতে দেখা গেলেও আজ তাতেও অনীহা দেখা গেছে। সড়কে বের হওয়া অনেকে এ বিষয়ে ভাবছেনই না।
এ ছাড়া সড়কে পুলিশের পক্ষ থেকে এতদিন বিভিন্ন চেকপোস্টে জন ও যানচলাচলে কড়াকড়ি আরোপ করা হলেও আজ তা দেখা যায়নি। তবে ছাড় পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। মোটরসাইকেলে একাধিক আরোহী থাকলেই থামানো হচ্ছে, চাওয়া হচ্ছে মুভমেন্ট পাস।
তবে শুধু মোটরসাইকেল আরোহীদের মুভমেন্ট পাসের জন্য জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অনেককে। আশিক হোসেন নামের এক মোটরসাইকেল চালক বলেন, অফিসের ব্যাবসায়িক কাগজ দেখানোর পরও মামলা খেতে হলো। সব কিছুই তো চলছে তাহলে বেছে বেছে কেন মোটরসাইকেল চালকদের হয়রানি করা হচ্ছে? করোনাকালে এমনিতেই মানুষের আর্থিক দৈন্যদশা চলছে। তার ওপর মোটা অংকের জরিমানা আমাদের জন্য বাড়তি চাপ হয়ে যাচ্ছে।
অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটের কর্মচারী ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। গন্তব্যে পৌঁছাতে রিকশাই ছিল তাদের একমাত্র ভরসা। এজন্য গুনতেও হয়েছে বাড়তি ভাড়া। এ অবস্থায় গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।