সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কচুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

কচুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

কচুয়ায় আকবর শেখ নামের এক ডাব ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
আহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ডাবের ব্যবসার কাজ শেষে বাধাল বাজার থেকে ফেরার সময় বাগেরহাট-পিরোজপুর সড়কের মেগনিতলা নামক স্থানে পৌছালে ১০/১২ জন অপরিচিত লোক তার উপর হামলা চালায়। এ সময়ে আকবর শেখের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কুপিয়ে জখম করে। স্থানীয়দের ডাক চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত আকবরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহত আকবর শেখ উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।