সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কক্সবাজারে খাদ্য কর্মকর্তাসহ দুইজন আটক, গুদাম সিলগালা | চ্যানেল খুলনা

কক্সবাজারে খাদ্য কর্মকর্তাসহ দুইজন আটক, গুদাম সিলগালা

চ্যানেল খুলনা ডেস্কঃসরকারি গুদামে ৫০ কেজি চালের বস্তার পরিবর্তে ৩০ কেজির বস্তা পাওয়ায় কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি, এলএসডি) দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ সময় খাদ্য গুদামটি সিলগালা করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়।আটক দুইজন হলেন- কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন ও গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান অনিয়মে প্রধান অভিযুক্ত কামরুল নামে আরেক কর্মকর্তা।

ইউএনও মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার দুপুরে সদর খাদ্য গুদাম এলাকায় গিয়ে খাদ্য কর্মকর্তাসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ও জেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে যাই।

তিনি আরও বলেন, গুদামটিতে ৫০ কেজি চালের বস্তার স্থলে ৩০ কেজির বস্তা মিলেছে। তাই গুদামটি আমরা সিলগালা করেছি। তদন্ত করে পরবর্তীতে আরও ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা।এ বিষয়ে জানতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর সিও’র ব্যবহৃত সরকারি নম্বরে ফোন করা হয়। তবে রিং হলেও তিনি রিসিভ করেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।