সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ওমরাহ হজের ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী মাসেই | চ্যানেল খুলনা

ওমরাহ হজের ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী মাসেই

অক্টোবর মাস থেকে আবার ওমরাহ হজ করার সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব। যথাযথ সতর্কতা রেখে প্রথমে দেশটির নাগরিকরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে বিদেশিদের জন্য সুযোগ উন্মুক্ত করা হবে। সৌদি পত্রিকা আরব নিউজ ও বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি এবং ধর্মীয় এই আয়োজনের জন্য মুসলিম বিশ্বের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েকটি ধাপে ওমরাহ হজের সুযোগ উন্মুক্ত করা হবে।

সৌদি নাগরিকদের জন্য ওমরাহ হজ পালনের সুযোগ চালু হবে চৌঠা অক্টোবর থেকে। তবে মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মানুষ ওমরাহে অংশ নিতে পারবেন। অর্থাৎ প্রায় ৬০০০ হাজার ব্যক্তি ওমরাহ হজ করতে পারবেন। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ওমরাহকারীর সংখ্যা আরও বাড়ানো হবে। তখন গ্র্যান্ড মসজিদের ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ খুলে দেয়া হবে। অর্থাৎ প্রায় ১৫ হাজার হাজি হজে অংশ নিতে পারবেন।

তৃতীয় ধাপে পহেলা নভেম্বর থেকে বিদেশিদের জন্য ওমরাহ করার সুযোগ উন্মুক্ত করা হবে। সেই সময় একেকবারে ২০ হাজার ব্যক্তি ওমরাহ করতে পারবেন। দিনে মোট ৬০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাবেন। চতুর্থ ধাপে, যখন করোনাভাইরাসের ঝুঁকি আর থাকবে না, তখন গ্র্যান্ড মসজিদের কর্মকাণ্ড পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।