সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ওটিটিতে ‘দ্য বিগ বুল’ দেখার হিড়িক | চ্যানেল খুলনা

ওটিটিতে ‘দ্য বিগ বুল’ দেখার হিড়িক

সমালোচকদের খুশি করতে না পারলেও অভিষেক বচ্চন অভিনীত ‘দ্য বিগ বুল’ ছবিটি ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্মে ধুম মাচিয়েছে। বিতর্কিত শেয়ার বাজার ব্যবসায়ী হারশাদ মেহতার জীবনী নিয়ে নির্মিত ছবিটি ৮ এপ্রিল থেকে ডিজনি+হটস্টারে দেখানো হচ্ছে।

কুকি গুলাটি পরিচালিত ছবিটিকে ‘টপ ওটিটি ওরিজিনাল অব দ্য উইক’ হিসেবে ঘোষণা দিয়েছে সম্প্রচার হওয়া কনটেন্ট বিশ্লেষণ ওয়েবসাইট ওরম্যাক্স মিডিয়া। অজয় দেবগান ও আনন্দ পন্ডিত প্রযোজিত ছবিটিতে আরও অভিনয়ে করেন নিকিতা দত্ত, ইলিয়েনা ডি ক্রুজ, সোহাম খান, রাম কাপুর ও সৌরভ শুকলা।

নিজের সামাজিক মাধ্যমে সে পোস্টার শেয়ার দিয়েছেন অভিষেক বচ্চন। যেখানে দেখা যাচ্ছে ছবিটি মুক্তি পর ৫৮ লাখ বার দেখা হয়েছে। এমন সাড়া পেয়ে মুগ্ধ হয়েছেন জানিয়ে দর্শকদের ধন্যবাদ দেন অভিষেক।

শুধু যে অভিষেক খুশি হয়েছেন তেমন নয়, তার বাবা অমিতাভ বচ্চনও এমন সংবাদে যারপরনাই আনন্দিত। নিজের ব্লগে বিগ বি লেখেন, একজন বাবা হিসেবে ছেলের এমন কীর্তি সব সময় গর্বের। আমি অন্য বাবার চেয়ে ভিন্ন নই। এ ধরনের অনুভূতি সবসময় মানুষকে আবেগ আপ্লুত করে এবং চোখে পানি আনে।

প্রশংসায় ভাসলেও অনেকে ছবিতে অভিষেক বচ্চনের অভিনয়ের সাথে একই গল্প নিয়ে হানসাল মেহতা নির্মিত ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’ তারকা প্রতিক গান্ধীর অভিনয়ের তুলনা করেন। এবং প্রতিককেই এগিয়ে রাখেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।