সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে ৭ মার্চের ভাষণ ও কবিতা আবৃত্তি এবং উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩টি প্রতিযোগিতা সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

বিচারক মন্ডলী ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন।

৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় ক গ্রুপের বিজয়ীরা হলেন, কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আরধ্যা সাধু (প্রথম স্থান), শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ওয়ারিসা নামিরা (দ্বিতীয় স্থান), একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নুসাইবা নওনক রিমাস (তৃতীয় স্থান)।

খ গ্রুপের বিজয়ীরা হলেন, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী অহনা রহমান (প্রথম স্থান), কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা সুচি (দ্বিতীয় স্থান), একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নন্দিতা মল্লিক (তৃতীয় স্থান)।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীরা হলেন, ক গ্রুপের পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী অহনা রহমান (প্রথম স্থান), লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফারিহা রহমান (দ্বিতীয় স্থান), কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তারিনী তারান্নুম ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাজিদুর রহমান (তৃতীয় স্থান)।

খ গ্রুপের বিজয়ীরা হলেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তুরানী আক্তার রাসা (প্রথম স্থান), একই প্রতিষ্ঠানের বিউটি দাশ (দ্বিতীয় স্থান), লতা খাতুন (তৃতীয় স্থান)।

চিত্রাংকন প্রতিযোগিতার ক গ্রুপের বিজয়ীরা হলেন, মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুজিৎ মিস্ত্রী (প্রথম স্থান), পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানিশা তাবাসসুম রুহী (দ্বিতীয় স্থান) ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফিয়া রহমান (তৃতীয় স্থান)।

খ গ্রুপের বিজয়ীরা হলেন, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ারিশা নামিরা (প্রথম স্থান), একই বিদ্যালয়ের নুসাইবা নওনক রিমাস (দ্বিতীয় স্থান) ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্মিতা সরকার (তৃতীয় স্থান)। বিজয়ীদের ৭ মার্চের মূল অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।