সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এসপিসি ওয়ার্ল্ডের সিইও আল আমিন স্ত্রীসহ কারাগারে | চ্যানেল খুলনা

এসপিসি ওয়ার্ল্ডের সিইও আল আমিন স্ত্রীসহ কারাগারে

ই-কমার্স প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিন এবং তার স্ত্রী সারমীন আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৪ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন কলাবাগান থানায় দায়ের করা মানিলন্ডারিং আইনের মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই (নি.) সোহানূর রহমান।

গত রবিবার রাতে রমনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আসামিরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লি. নামক কোম্পানীর নাম দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করেন। তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আয় করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা সংগ্রহ করে কোম্পানীর হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে মানিলন্ডারিং করেছে।

এ অভিযোগে গত ২৬ আগষ্ট কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন সিআইডির এসআই (নি.) নাফিজুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।