সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব | চ্যানেল খুলনা

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। এবার এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

বুধবার (২৯ জুলাই) রাতে টুর্নামেন্টটির আয়োজকরা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ টাইগার্স দল ঘোষণা করে। দলে সাকিবের সহ-অধিনায়ক করা হয়েছে সাবেক অলরাউন্ডার অলক কাপালিকে।

এবারের আসরে মোট ছয়টি দল অংশ নেবে। দলগুলো হলো: বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।

৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

৩১ জুলাই অনুষ্ঠিত হবে ডাবল-হেডার। দিনের প্রথম ম্যাচে পাকিস্তান প্যান্থার্সের প্রতিপক্ষ রেস্ট অব এশিয়ান স্টার্স। দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। সাকিবের দলের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।

টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনালের মাধ্যমে পর্দা নামবে আসরের।

এদিকে, এশিয়ান লিজেন্ডস লিগের সম্প্রচার স্বত্ব তিন মৌসুমের জন্য অর্জন করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ফলে টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

প্রতিদিনই মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখেছি: কাসেমিরো

আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক

আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ, দেখুন কারা আছে

‘ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ’ : দি মারিয়া

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।