সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
এমপি মোস্তাফিজসহ বাড়ির ১১ জনের করোনা | চ্যানেল খুলনা

এমপি মোস্তাফিজসহ বাড়ির ১১ জনের করোনা

চ্যানেল খুলনা ডেস্কঃচট্টগ্রাম-১৬ (বাঁশখালী) বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারে করোনা তথা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এমপি ছাড়া আক্রান্ত অন্যদের মধ্যে তার পরিবারের ছয় সদস্যসহ বাড়ির মোট ১০ জন রয়েছেন। বন্দরনগরীর নাসিরাবাদের বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, ১ জুন সাংসদসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পরীক্ষার ফলাফল আসে। তবে বিষয়টি শুক্রবার গণমাধ্যমে প্রকাশ পায়।

সাংসদের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন, সাংসদ মোস্তাফিজুর, সাংসদের স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা ও তিন গৃহ পরিচারিকার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এছাড়া রাসেল নিজেও করোনায় আক্রান্ত।

তবে প্রত্যেকেই সুস্থ আছেন এবং বাড়িতে থেকেই তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রাসেল।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।