সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এমন সন্তানের ফাঁসি হলেও আমি কষ্ট পাবো না | চ্যানেল খুলনা

এমন সন্তানের ফাঁসি হলেও আমি কষ্ট পাবো না

‘এমন সন্তানের ফাঁসি হলেও আমি কষ্ট পাবো না। তার অত্যাচারে সংসার সাজানো তো দূরের কথা বরং কয়েক দফা ভাঙার উপক্রম হয়েছিল। তারপরেও সব সহ্য করেছি, সে সন্তান বলে। আজ সে নিজেও সংসার করেছে। তারও সন্তান আছে। বসবাসও করছে আলাদা। তারপরেও তার লোভী চোখ আমার আরেকটি সন্তান আশরাফ আলীর জীবন কেড়ে নিতে চেয়েছিল। জানি না আশরাফ আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি না। আমি এমন সন্তানের শাস্তি চাই। আর কোনো মায়ের গর্ভে এমন সন্তানের যেন জন্ম না হয়।’

কথাগুলো বলছিলেন সম্প্রতি নীলফামারীর ডিমলা উপজেলা চাপানী বাজারে নিজ ভাইয়ের হাতে হামলার স্বীকার আশরাফের মা জেলেখা বেগম(৭০)। তিনি মৃত মাহামুদ্দিনের স্ত্রী।

আশরাফের স্ত্রী সেলিনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে প্রায় সময় জহরুতুল্লাহ ও তার তিন সন্তান আমার স্বামীর গায়ে হাত তোলে। সম্মানের জন্য লজ্জায় আমার স্বামী এসব কথা বাইরে বলেননি এবং আইনি আশ্রয় নেননি। গত বছরের ৯ নভেম্বর তিনি ডিমলা থানায় একটি অভিযোগ দিতে গেলেও থানা কর্তৃপক্ষ অভিযোগ আমলে নেয়নি।

তিনি আরো বলেন, পরদিন আমার স্বামী জলঢাকা পৌঁছলে তার ওপর তারা হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় আমার স্বামীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার স্বামীকে যারা পঙ্গুত্বের দিকে নিয়ে গেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলার একজন আসামি পলাতক আছে। বাকীরা জামিনে আছে। মেডিক্যাল সনদ হাতে পেলে মামলার চার্জসীট দেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।