সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার রাজের জন্মদিনে কেক কাটলেন পরীমণি | চ্যানেল খুলনা

এবার রাজের জন্মদিনে কেক কাটলেন পরীমণি

এবার অভিনেতা রাজের জন্মদিনে কেক কাটলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন রাজ। এরপর ‘ন ডরাই’ সিনেমার সুবাদে পরিচিতি পেয়েছেন। আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাজের জন্মদিন।
বিশেষ এই দিনে রাজকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন পরীমণি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।
এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।

আনন্দঘন ওই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন পিচ্চি’।
উল্লেখ্য, পরীমণি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

প্রসঙ্গত, কিছু দিন আগে পরীমণি ও শরিফুল রাজ দুজনের জীবনেই বড় ধাক্কা এসেছিল। মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রায় এক মাস কারাগারে ছিলেন পরীমণি। জামিনে মুক্তি পেয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। অন্যদিকে গুলশানে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন রাজ। দীর্ঘ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে তিনিও ক্যামেরার সামনে ফিরেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কেন এখনও বিয়ে করেননি ৪৭ বছর বয়সী রাইমা, জানালেন নিজেই

মাতৃত্বের পর শরীর নিয়ে যে কথা বললেন ক্যাটরিনা

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেল ১ ইউরো ক্ষতিপূরণ

আমি এখানে চাষ করতে আসিনি, ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ অহনা

২ কোটির সিনেমার আয় করল ২৮০ কোটি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।