সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার বাসে জমবে নিশো-মেহজাবীনের প্রেম! | চ্যানেল খুলনা

এবার বাসে জমবে নিশো-মেহজাবীনের প্রেম!

এবার বাসে জমবে নিশো-মেহজাবীনের প্রেম! এ জুটিকে নিয়ে একক নাটক নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকের নাম ‘মেরুন’। ঢাকা শহরে মেরুন রঙের বাসে চলা দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পে নির্মিত হয়েছে এটি। বিশেষ এ নাটকটির গল্প লিখেছেন আফরান নিশো।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘মেরুন হচ্ছে ভালোবাসার রঙ। এই রঙের বাসে প্রতিদিন একটি ছেলে একটি মেয়েকে অনুসরণ করে। প্রথম দেখায় প্রেম থেকে শুরু হয় গল্প। সেই থেকে বাসের পেছনের সিট থেকে দুজনের প্রেমের পরিণতির গল্প বলা হয়েছে নাটকে। পুরো নাটকটি শুট করা হয়েছে একটি বাসে। নিশো ভাইয়ের এই গল্পকে একটা ভিজুয়াল রূপ দিতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শক গল্পটা উপভোগ করবেন।’

নিজের গল্প প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এবারের ঈদে বেশ কম কাজ করেছি। তার মধ্যে নিজের গল্প ভাবনার একটি নাটক আসছে। দর্শকদের প্রতিক্রিয়া দেখতে মুখিয়ে আছি। আশা করি, দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’
অভ্র দ্বীপ্ত ব্যানার্জির চিত্রনাট্যে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ফরহাদ লিমন, রতœা খান, নিকুল কুমার বিশ্বাস, তামজিদ তন্মায় ও নিপুণ চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। পাশাপাশি ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।