সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ | চ্যানেল খুলনা

এবার নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন সভাপতি পদে লড়বেন অভিনেতা ও খল চরিত্রে সুপরিচিত আহমেদ শরীফ। গণমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য। আহমেদ শরীফ বলেন, বর্তমানে কিছু কাজের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। অল্প কিছুদিনের মধ্যেই আবার সেখানে ফিরে যাবেন। তবে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘যারা শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়েই একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তী সময়ে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।