সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
এক বোয়ালের দাম ২৮৬০০ টাকা | চ্যানেল খুলনা

এক বোয়ালের দাম ২৮৬০০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটির দাম ২৮ হাজার ৬০০ টাকা বলে জানা গেছে।

রোববার ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মোহন মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হলে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি ক্রয় করেন।

পরে তিনি ২২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। বেশি বেশি বড় মাছ ধরা পড়ায় জেলেরা খুশি। আমাদেরও ভালো লাভ হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।