সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এইচএসসি পাস করেই চক্ষু বিশেষজ্ঞ! | চ্যানেল খুলনা

এইচএসসি পাস করেই চক্ষু বিশেষজ্ঞ!

এমবিবিএস ডিগ্রি নেই। পাস করেছেন এইচএসসি। ডাক্তার পদবি ব্যবহার করে দীর্ঘ ১৩ বছর ধরে দিচ্ছেন চোখের চিকিৎসা। এমনই এক ভুয়া চক্ষু বিশেষজ্ঞের সন্ধান মিলেছে নাটোরের বাগাতিপাড়ায়।

শুক্রবার র‌্যাবের অভিযানে উপজেলার দয়ারামপুর বাজার থেকে আশরাফুল ইসলাম নামের ভুয়া চিকিৎসককে আটকের পর কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব ও স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজারে রোগী দেখেন। এইচএসসি পাস করে তিনি ডাক্তার পদবি ব্যবহার করে সেখানে মানুষের চোখের চিকিৎসা দেন। দীর্ঘ ১৩ বছর ধরে ওই বাজারে তিনি এ কাজটি করছেন।

বাজারের ‘কেয়া চশমা ঘর’ নামের একটি দোকানে বসে তিনি তার কর্মযজ্ঞ চালান। সেখানে সাইনবোর্ডে তিনি নামের আগে ডা. পদবি ব্যবহার করেন এবং নাটোর জেলার গুরুদাসপুর চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ইনচার্জ হিসেবে উল্লেখ করেন।

বিষয়টি র‌্যাবের নজরে এলে শুক্রবার র‌্যাব-৫ এর সিপিসি-২ এর এএসপি মাসুদ পারভেজের নেতৃত্বে ওই বাজারে এক অভিযান পরিচালনা করেন। সেখানে কেয়া চশমা ঘর থেকে আশরাফুল ইসলামকে আটক করা হয়।

একই সঙ্গে কেয়া চশমা ঘরের স্বত্বাধিকারী আক্কাস আলীকেও আটক করে র‌্যাব। আটকের পর তাদের সেখানে পরিচালিত র্যাবের এক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে এমবিবিএস না হয়েও ডাক্তার পদবি ব্যবহার এবং ১৩ বছর ধরে ব্যবস্থাপত্রসহ চোখের চিকিৎসা দেয়ার দায়ে আশরাফুল ইসলামকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও এমবিবিএস ডিগ্রিধারী না হওয়ার বিষয়টি জেনেও দোকানের বিক্রি ও ব্যবস্থাপনার স্বার্থে ভুয়া চিকিৎসককে দোকানে বসিয়ে চিকিৎসা দেয়ার সুযোগ করে দেয়ার অপরাধে চশমা ঘরের স্বত্বাধিকারী আক্কাস আলীকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

তবে আশরাফুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করে বলেন, তিনি এইচএসসি পাসের পর এক বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী ভুয়া ডাক্তার আশরাফুল ইসলামকে এবং ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী চশমার দোকান মালিককে সাজা দেয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।