সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এইচএসসিতে ভর্তির আবেদন শুরু জুলাইয়ের শেষে | চ্যানেল খুলনা

এইচএসসিতে ভর্তির আবেদন শুরু জুলাইয়ের শেষে

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন চলতি মাসের শেষে শুরু হতে পারে। ইতিমধ্যে কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র বলছে, কলেজ ভর্তির নতুন নীতিমালায় মাইগ্রেশন প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমায় পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ভর্তিতে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা।

এর আগে স্কুল ভর্তিতে প্রতি শ্রেণিতে ১ জন করে আসন সংরক্ষিত থাকবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, সব বোর্ডের কলেজ পরিদর্শক মিলে কলেজে ভর্তির একটি নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কবে নাগাদ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আশা করছি, চলতি মাসের শেষে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’

মিশনারি কলেজে ভর্তি নিজস্ব পদ্ধতিতে

প্রতিবছরের মতো এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে মিশনারি পরিচালিত কলেজগুলো। এসব কলেজে হচ্ছে: নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি।

জানতে চাইলে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, বিগত সময়ের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি করা হবে। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও রয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।