সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
উপহার ভাগাভাগি নিয়ে বিয়ের কয়েক ঘণ্টা পরই বিচ্ছেদ | চ্যানেল খুলনা

উপহার ভাগাভাগি নিয়ে বিয়ের কয়েক ঘণ্টা পরই বিচ্ছেদ

রাজশাহীর বাগমারায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। বিয়েতে অতিথিদের দেয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে তর্কবিতর্ক থেকে ঝগড়া শুরু হলে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে উপজেলার ইসমাইলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর (২৮) সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের (২৩) এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বাধে বিপত্তি।

উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়।

এ ব্যাপারে নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী বলেন, বর ও কনেপক্ষের মনোমালিন্যের কারণে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের লোকজনের মধ্যে সহিষ্ণুতার অভাব রয়েছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

কনের পরিবারের অভিযোগ, উপহারসামগ্রী নিয়েই বরপক্ষ বাড়াবাড়ি করেছে। আমরা চেয়েছিলাম সংসারটা হোক কিন্তু বরপক্ষের কারণে তা হয়নি।

তবে অভিযোগের বিষয়ে জানতে বরপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি।

বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয়পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেননি। উভয়পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি হয়েছে বলে তিনি শুনেছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।