সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
উদ্বোধনের আগেই ধসে পড়ল যাত্রীছাউনি | চ্যানেল খুলনা

উদ্বোধনের আগেই ধসে পড়ল যাত্রীছাউনি

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ধসে পড়েছে সিলেটের জকিগঞ্জে আমলসীদ যাত্রীছাউনি। সোমবার রাতে যাত্রীছাউনিটি ধসে খাদে পড়ে যায়।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত যাত্রীছাউনিটি পিআইসির মাধ্যমে নির্মাণ করেন ৬নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে উদ্বোধনের আগেই ধসে পড়েছে গুরুত্বপূর্ণ এ যাত্রীছাউনিটি।

আমলসীদ এলাকার মঞ্জু আহমদ বলেন, এ প্রকল্পটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর তত্ত্বাবধানে ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান প্রকল্প কমিটির চেয়ারম্যান হয়ে বাস্তবায়ন করছেন। এ যাত্রীছাউনিতে প্রতিনিয়তই ভিড় লেগে থাকত। রাতের বেলা ধসে পড়ায় প্রাণহানি বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

এ ব্যাপারে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু এ প্রসঙ্গে বলেন, ইউপি সদস্য আতাউরকে প্রকল্প সভাপতি করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে কিন্তু এখনো ইউনিয়ন পরিষদ প্রকল্পটি গ্রহণ করেনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।