সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
উত্তরণ এর সহযোগিতায় তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

উত্তরণ এর সহযোগিতায় তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ভায়ড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় উক্ত খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। ভায়ড়া গ্রামের ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক মোঃ আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম এবং তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
এ সময় শিক্ষক মোমরেজ হোসেন, উত্তরণ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, তীর্থ কুমার দে, জিএম মোজাহিদ হোসেন, মুন্না রহমান, জাহিরুল ইসলাম, বিপ্লব হোসেনসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
ভায়ড়া গ্রামের ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। আপদকালীন সময় উক্ত খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।