সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের দিন ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই জেলায় সংঘর্ষে আহত প্রায় অর্ধশত | চ্যানেল খুলনা

ঈদের দিন ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই জেলায় সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আব্দুর রব ও ফিরোজ মিয়ার পক্ষের মধ্যে এই বিষয়টি নিয়ে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকাল ১১টার দিকে সেই উত্তেজনা রণক্ষেত্রে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষে লিপ্ত থাকলে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং এক প্রবাসীর স্ত্রীকে টিকটকে মেসেজ পাঠানো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

উপজেলার হামিরদী ইউনিয়নে হাসান শেখ ও লিটন মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার ঈদের নামাজ শেষে সেই বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হওয়ার পাশাপাশি অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এলাকা শান্ত করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় মামলা প্রক্রিয়ারধীন রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের দিনে এমন অনাকাঙ্ক্ষিত সহিংসতায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি মামুন মারা গেছেন

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।