সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের দিনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন | চ্যানেল খুলনা

ঈদের দিনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

করোনাভাইরাসের এই মহামারি থামাতের পারেনি প্রেমের সম্পর্ক। নাটোরের লালপুর থেকে ছুটে এসেছেন এক তরুণী। ঈদের দিন বিকেল থেকে শুরু করেছেন প্রেমিকের বাড়িতে অনশন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোলাবাড়ি গ্রামে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩ টা থেকে যুবকের বাড়িতে এই অনশন শুরু করেন (২০) বছরের তরুণী। সংবাদ পেয়ে প্রেমিক রবিন (২৪) বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
রবিন উপজেলার গোলাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে ও গোলাবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলীর ভাতিজা। এদিকে ঈদের দিনে এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে রবিন নাটোর লালপুর উপজেলার কলেজ পড়ুয়া এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এর পর বেশ কিছুদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন প্রেমিকা। সেই বিয়ের প্রস্তাব বিভিন্ন কৌশলে এড়িয়ে যেতেন প্রেমিক রবিন। এক পর্যায়ে তিনি শনিবার বিয়ের দাবি নিয়ে প্রেমিক রবিন এর বাড়িতে অনশন শুরু করেন।
বিভিন্ন গ্রাম থেকে ওই তরুণীকে দেখার জন্য ভিড় করছেন প্রেমিক রবিনের বাড়িতে।

এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আকবর আলী জানান, অনশনের ঘটনাটি সত্য। বর্তমানে মেয়েটি ছেলে রবিনের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন। এর আগেও ওই মেয়েটি তার বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসেছিলেন আমরা স্থানীয় ভাবে সেটা মিমাংশা করে দিয়েছিলাম।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।