সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছিলেন, সড়কে প্রাণ গেল বাবাসহ ২ ছেলের | চ্যানেল খুলনা

ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছিলেন, সড়কে প্রাণ গেল বাবাসহ ২ ছেলের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঈদের ছুটিতে শেরপুরের বাড়িতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাদ হোসেন (৬৫), তার দুই ছেলে রাহাত (২৬) ও অতুল (১৪)।

আহতরা হলেন- নিহত আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা (৬০), নিহত রাহাতের স্ত্রী মরিয়ম (২৫) ও বরিশাল জেলার হযরত আলীর ছেলে নাজমুল (৪০)।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, তারা ঢাকা থেকে ঈদ উপলক্ষে শেরপুরের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।