সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের আগে ব্যাংক খোলা থাকবে যে কয়দিন | চ্যানেল খুলনা

ঈদের আগে ব্যাংক খোলা থাকবে যে কয়দিন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে আর মাত্র দুই দিন অফিস খোলা। এই দুই দিন খোলা থাকবে ব্যাংক। আগামী রোববার ও মঙ্গলবার ব্যাংকে লেনদেন করা যাবে।
আগামী শুক্রবার (১৪ মে) যদি ঈদ হয়, তাহলে বুধবার (১২ মে) ও বৃহস্পতিবার (১৩ মে) কেবল পোশাক শিল্প ও রপ্তানি সংশ্লিষ্ট লেনদেন হয় এমন সব ব্যাংক শাখা খোলা রাখার কথা বলা হয়েছে।

জানা যায়, আগামী রোববার (৯ মে) ব্যাংক খোলা। পরদিন সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের ছুটি। এরপর ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ব্যাংক খোলা থাকবে।
এছাড়া ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংক শাখা ১৩ মে পর্যন্ত খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিলে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেয়া উপলক্ষে সোমবারও ব্যাংক খোলা থাকতে পারে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

বাণিজ্য মেলায় রপ্তানির আদেশ মিলল ২২৪ কোটি টাকার

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার

মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।