সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ‘ভুল’ বললেন ব্রিটিশ চ্যান্সেলর | চ্যানেল খুলনা

ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ‘ভুল’ বললেন ব্রিটিশ চ্যান্সেলর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধকে ‘একটি ভুল’ হিসেবে মন্তব্য করেছেন ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস। এতে বিশ্ব আরও নিরাপদ হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি করছে তিনি তার সঙ্গেও একমত নন বলে জানান। ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস বলেন, প্রশ্নটি হলো না আপনি ইরানের শাসনব্যবস্থাকে পছন্দ করেন কি না—আমি ব্যক্তিগতভাবে ইরানের শাসনব্যবস্থাকে অপছন্দ করি।কিন্তু আপনি যা অর্জন করতে চাইছেন, আপনি কীভাবে আপনার কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন করবেন এটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি কূটনৈতিক পথ খোলা ছিল, আলোচনা চলছিল, আনুষ্ঠানিক বৈঠক হচ্ছিল। সেই আলোচনা বন্ধ করে সংঘাতে জড়ানো একটি ‘ভুল’ ছিল। আলোচনা বন্ধ করে যুদ্ধে জড়ানোকে যুক্তরাষ্ট্রের একটি ভুল বলেও মন্তব্য করেন তিনি। রিভস আরও বলেন, কয়েক সপ্তাহ আগে আমরা যতটা নিরাপদ ছিলাম, এখন আমরা তার চেয়ে বেশি নিরাপদ—এ বিষয়ে আমি নিশ্চিত নই।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ‘ভুল’ বললেন ব্রিটিশ চ্যান্সেলর

ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে ট্রাম্পের চিঠি

শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

‘বল এখন ইরানের কোর্টে’, পরবর্তী সংলাপ প্রসঙ্গে ভ্যান্স

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না পোপ লিও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।