সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইরানে নারী দলের পদক জয়, ফেডারেশনকে বড় অঙ্কের অনুদান মন্ত্রণালয়ের | চ্যানেল খুলনা

ইরানে নারী দলের পদক জয়, ফেডারেশনকে বড় অঙ্কের অনুদান মন্ত্রণালয়ের

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে পদকজয়ী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মহাদেশিয় পর্যায়ে এই সাফল্যের পর নারী কাবাডির উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ২৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এসময় নারী কাবাডির উন্নতির জন্য অনুদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।’

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। একইসঙ্গে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে কাবাডি সিরিজজয়ী বাংলাদেশ জাতীয় পুরুষ দল এবং ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। সোমবার (১০ মার্চ) পুরুষ ও নারী উভয় দলকে কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে প্রদান করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।