সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইবির নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর | চ্যানেল খুলনা

ইবির নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, উপাচার্য মহোদয় আগামী এক বছরের জন্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সব সুযোগ সুবিধা পাবেন।

জানা যায়, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর ছাত্রলীগের আন্দোলনের মুখে সাবেক প্রক্টর অধ্যাপক ড মাহবুবর রহমানকে পরিবর্তন করে সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড পরেশ চন্দ্র বর্মণকে দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের স্থলাভিষিক্ত হয়েছেন,।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।