সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা | চ্যানেল খুলনা

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক ইতিহাসের জন্ম দিল অনূর্ধ্ব-২০ নারী হকি দল। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উইমেনস জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। ম্যাচের ১৫তম মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন আইরিন রিয়া। পরে টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি “রাইজিং স্টার” পুরস্কারও জিতেছেন।

প্রথম গোলের মাত্র চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা ইমা। এরপর বাকি সময় কাজাখস্তান আর ম্যাচে ফিরতে পারেনি। ২-০ গোলের জয় নিয়েই শিরোপা উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল পুরোপুরি অপরাজিত। গ্রুপ পর্বেও কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফাইনালেও একই প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

এটি বাংলাদেশের নারী হকির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ট্রফি। এর আগে ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ নারী দল একই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার সেই সাফল্যকে ছাড়িয়ে দেশের নারী হকিতে নতুন মাইলফলক গড়ল অনূর্ধ্ব-২০ দল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থকগোষ্ঠীর সংঘর্ষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে লড়াইটা মেসি-কেইনেরও

ট্রাম্প প্রশাসনের চাওয়া, বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।