সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইতালিতে ফেসবুককে ৭১ কোটি টাকা জরিমানা | চ্যানেল খুলনা

ইতালিতে ফেসবুককে ৭১ কোটি টাকা জরিমানা

ফেসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ এজিসিএম। বাংলাদেশি মুদ্রায় যা ৭১ কোটি টাকার বেশি। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রযুক্তি সুরক্ষা সংক্রান্ত ইতালির নিয়ন্ত্রক সংস্থা এজিসিএম বুধবার জানিয়েছে, ফেসবুক তথ্য সুরক্ষা সম্পর্কিত নীতি না মেনে ব্যবহারকারীর তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে এই জরিমানা করেছে তারা।

এজিসিএম জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে কীভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সে বিষয়টি সঠিকভাবে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে না পারার কারণে তাদের জরিমানা করা হয়েছে।

এজিসিএম এর আগেও একবার ফেসবুককে ৫০ লাখ ইউরো জরিমানা করেছে। অসাধু উপায়ে ব্যবহারকারীর তথ্য ব্যবসায়িক লক্ষ্যে ব্যবহারের অভিযোগ তুলে ২০১৮ সালে ফেসবুককে জরিমানা করে তখন সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইতালির অ্যান্ট্রিট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে এ সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হলেও ফেসবুক কর্তৃপক্ষ সে আদেশ মানেনি। এরমধ্যে বুধবার একই অভিযোগে ফেসবুককে দ্বিতীয়বার জরিমানা করা হলো।

এজিসিএম বলছে, নিখরচায় বিজ্ঞাপন দেয় না ফেসবুক। কিন্তু তারপরও ‘বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও তার ব্যবহার সম্পর্কে তাত্ক্ষণিক ও স্পষ্ট কোনো তথ্য কোম্পানিটির পক্ষ থেকে এখনো সরবরাহ করা হয় না।’

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।