সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউপি নির্বাচন: মোরেলগঞ্জে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার আশঙ্কায় ফাঁকা গুলি | চ্যানেল খুলনা

ইউপি নির্বাচন: মোরেলগঞ্জে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার আশঙ্কায় ফাঁকা গুলি

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলার আশঙ্কায় ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধারাত ৭টার দিকে মোরেলগঞ্জ সদরের কৃষিব্যাংক রোড়ে আব্দুল হাই খানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

২য় ধাপের ইউপি নির্বাচনে তফসিলভূক্ত খাউলিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খান ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

হাই খান বলেন, একদল যুবক তাকে আক্রমনের জন্যে তার বাড়ির সামনে ভীড় করে উত্তজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে এক পর্যায়ে তিনি তার লাইসেন্সি বন্দুক দিয়ে আত্মরক্ষার্থে ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ বিষয়ে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, গুলি ছোড়ার মত ঘটনা ঘটেনি, তবুও হাই খান গুলি ছুড়েছেন। এ বিষয়ে একটি সাধারণ ডায়রী করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ক্ষমতসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর কর্মী, সমর্থকদের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।