সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা | চ্যানেল খুলনা

ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা

ডুমুরিয়ায় সাহস ইউপি চেয়ারম্যানকে গতকাল গণসংবর্ধনা দেওয়া হয়।
ডুমুরিয়ার সাহস ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে প্রতিটি ওয়ার্ড থেকে আগত হাজার হাজার ইউনিয়নবাসী তোরণ, ব্যানার, ফেস্টুন ও ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ করে নেয়। এরপর ইউপি চত্বরে বীর মুক্তিযোদ্ধা আবু সিনহা ইবনে ওয়াহিদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব সরদার ইলিয়াস হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম। ইউপি সচিব ফারুক আহমেদ ও নব নির্বাচিত ইউপি সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শেখ মাহামুদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম মোবারক আলি, আলতাফ হোসেন ও মাহাবুবুর রহমান, আলহাজ আব্দুল কাদের, শেখ নান্নু, সরদার মোজাফ্ফার হোসেন, শাহাজালাল হোসেন, এসএম আনিচুর রহমান, ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলাম, নুর আলী মোল্লা প্রমুখ। সভার শুরুতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পরিচিতি ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।