সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইউনিভার্স্যাল এডাস স্কুলের ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা | চ্যানেল খুলনা

ইউনিভার্স্যাল এডাস স্কুলের ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা

পাইকগাছা পৌরসভার ঐতিহ্যবাহী ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল কমিটির সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু।

সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক প্রদীপ সরকার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী, আছাদুজ্জামান, দেবাশীষ দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, অখিল কুমার মন্ডল, প্রভাষক পলাশ কুমার মন্ডল, শিক্ষক প্রদীপ শীল, গাজী শহিদুল ইসলাম খোকন, সমর দাশ, দীপংকর মন্ডল, অভিজিৎ রায় মানিক, তুষার কান্তি মন্ডল। বক্তব্য রাখেন, শিক্ষক অতীষ কান্তি সরকার, শিউলী বিশ্বাস, প্রভাবতী স্বর্ণকার, খানজাহান আলী, ফারহানা ফেরদৌস, সৌরভ সানা, পুলোকেশ মন্ডল, অঞ্জনা মুখার্জী, শিক্ষার্থী তাহমিদ আনজুম ও অঙ্কিতা রায় দিয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।