সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউএনও ওয়াহিদা খানম এর উপর হামলা শ্রীপুরের মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ | চ্যানেল খুলনা

ইউএনও ওয়াহিদা খানম এর উপর হামলা শ্রীপুরের মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

মাগুরা প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছে শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধারা। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী, উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার বদরুল আলম, কমান্ডার হাফিজুর রহমান, কমান্ডার মোজাহার আলী, জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদৎ হোসেন, বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিঞা নজরুল ইসলাম, সদর ইউনিয়নের কমান্ডার নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, মুক্তিযোদ্ধা হাসেম আলী, মুক্তিযোদ্ধা আনছার আলী, সব্দালপুর ইউনিয়নে কমান্ডার কওসার আলী, মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধাগণ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।